শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবালের খেলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বিসিবি সূত্রে জানা যায়, কোমরের সমস্যায় ভুগছেন তামিম। তাই আজকের ম্যাচে তার খেলার সম্ভাবনা ৫০-৫০।
যদিও গত মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তামিম ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন। তবে তিনি যখন জ্বলে ওঠেন তখন জ্বলে ওঠে বাংলাদেশও।
স/ বাবু

