ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সতন্ত্র সভাপতি, বিএনপির সম্পাদকসহ আওয়ামী লীগের একপ্রার্থী বিজয়ী

admin
নভেম্বর ২৮, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সতন্ত্র সভাপতি, বিএনপির সম্পাদকসহ ১৩ ও আওয়ামী লীগের একপ্রার্থী বিজয়ী

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সতন্ত্র প্রার্থী মিয়াজান আলী সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন সহ ১৩টি পদের প্রার্থীরা ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে মাত্র একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ভোট গননা শেষে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল বাবু ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনের অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম মোস্তফা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক পদে রফিকুল ইসলাম-২ ও মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে এহান উদ্দিন মনা, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে এএসএম এম হাসানুল্লা এবং সদস্য পদে মখলেছুর রহমান খান (স্বপন), সাইফুল ইসলাম সাহেব, আরিফুজ্জামান, সেলিম রেজা, শফিউল আযম খান (বকুল), খুরশিদা খাতুন ও হাসান মাহবুবুর রহমান।

এর আগে এদিন সকাল সাড়ে ৯ টা থেকে (এক ঘন্টা জুম্মার নামাজের বিরতি দিয়ে) বিকাল ৩টা পর্যন্ত মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহণ চলে। এদিকে নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ থেকে ১৩ জন, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ১৫ জন ও সতন্ত্র প্রার্থী হিসেবে একজন প্রতিদ্বন্দীতা করেন। মোট ১২৫ জন ভোটারের মধ্যে ১০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

স/এষ্