ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ১২ জুয়ারীসহ আটক- ১৩

admin
নভেম্বর ২৮, ২০২০ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ১২ জুয়ারীসহ আটক- ১৩

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২৭ নভেম্বর (শুক্রবার) রাতে অভিযান চালিয়ে ১২ জুয়ারীসহ ১৩ জনকে আটক করে। আটকৃতদের ২৮ নভেম্বর সকালে কোর্টে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে এএসআই আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, মোস্তাক আহাম্মেদ, রফিজ উদ্দিন ও তোফায়েল হোসেনসহ এক দল পুলিশ উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আরব আলীর ছেলে মোঃ আঃ সাত্তার (৩৫), মৃত আফিজ উদ্দিনের ছেলে মোঃ সুরুজ আলী (৪৮), মৃত হাসন আলী মুন্সির ছেলে মোঃ আঃ মুন্নাফ (৫৫), মৃত আঃ আলীর ছেলে আঃ মোতালেব (৫০), সদর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে মোঃ রফিক মিয়া (৪০) ও তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোঃ মতিউর রহমান (৩৫) কে আটক করে।

পরে পুলিশের ওই দলটি মাওহা ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলা থেকে বীর আহাম্মদপুর গ্রামের আঃ কদ্দুছের ছেলে বাবুল মিয়া (৫০), মোঃ কালা মিয়ার ছেলে মোঃ রুবেল (২৫), আঃ মোতালিবের ছেলে মোঃ আলী উছমান (২২), মৃত আঃ হামিদের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫০), মৃত আমীর আলীর ছেলে মোঃ এয়াকুব আলীর (৬০) ও ভূটিয়ারকোনা গ্রামের মৃত হিরা লালের ছেলে শ্রী সুবলকে (৪২) আটক করে।

একই সময় সদর ইউনিয়নের হাটশিরা গ্রামের ওয়ারেন্ট ভূক্ত আসামী আব্বাস আলীর ছেলে আঃ রশিদকে আটক করে। ২৮ নভেম্বর (শনিবার) সকালে আটককৃত সবাইকে জুয়া আইনে ময়মনসিংহ কোর্টে প্রেরন করে।

স/এষ্