মাগুরার বেথুড়ীতে সংঘর্ষ ২২ টি বাড়ী ভাংচুর আটক-১
মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে আজ ২৭/১১/২০২০ ইং রোজ শুক্রবার দিবাগত-রাত সাড়ে ৮টার দিকে গ্রাম্য সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মোঃ আহাদ ও মোঃরেজাউল করিম( বাবু) মোল্যার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়,সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২টি বাড়ি ভাংচুর হয়েছে,এবং উভয় পক্ষের অন্তত ৪জন আহত হয়েছেন,খবর পেয়ে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকে মফিজুর রহমান মাষ্টার নামের একজনকে আটক করেছি।
দীর্ঘ দিন ধরে এই গ্রামে মারামারি, সংঘর্ষ, ভাংচুর লেগেই আছে,পুলিশের পক্ষ থেকে এ গ্রামে শান্তি ফিরিয়ে আনার জন্য উঠান বৈঠক সহ নানা উদ্যোগ নেওয়া হলেও তা কোন রকম কাজে আসছে না,একের পর এক চলছে মারপিট, আর ভাংচুর।দু’পক্ষের শক্ত আবস্থান জানান দিতে সন্ধ্যার পর লোকজন নিয়ে চলে মহড়া,সুযোগ পেলেই হয় হামলা পাল্টা হামলা।
শান্তি প্রিয় সাধারন মানুষের প্রশ্ন কবে বন্ধ এ মারামারি, সংঘর্ষ আর ভাংচুর?কবে তারা শান্তিতে রাতে ঘুমাতে পারবে?
এ ব্যাপারে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বোরহানুল ইসলাম চমক নিউজকে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
সহিংসতা এড়াতে এবং অস্থিরতা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে মামলা হলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

