ঢাকাবৃহস্পতিবার , ৬ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাগদা রেণু ব্যবসায়ী সিন্ডিকেটরা বেপরোয়া

admin
এপ্রিল ৬, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

কমলনগরে মেঘনার তীরবর্তী এলাকায়

এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনার তীরবর্তী এলাকায় বাগদা রেনু ব্যবসায়ী সিন্ডিকেটেরা বেপরোয়া হয়ে উঠেছে। ব্যাপক অনুসন্ধানে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও দূরবর্তী এলাকার লোকজন মেঘনার
পাড়ে পাড়ে টোল ঘর উঠিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিষিদ্ধ এই রেণু রায়পুর-চাঁদপুর অতিক্রম শেষে বরিশাল হয়ে বাগেরহাট, ফকিরহাট সহ খুলনার রুপসা এলাকায় গিয়ে পৌঁছে। আর এই সহজ উপায়ে পৌঁছানোর পিছনে বেশ কিছু কথিত রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অসাধু পুলিশ জড়িত রয়েছে বলে অভিযোগ ফুঁসে উঠেছে। মেঘনার তীরবর্তী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাধারণ জেলেরা রেণু যোগান দিতে শত শত হাড়ি-পাতিল নিয়ে বসে আছে। তাদেরকে নিয়ন্ত্রন করছে ঐসব সিন্ডিকেটেরা। উপজেলাধীন চতলার ঘাট, বেপারী রাস্তার মাথা ঘাট, বাত্তির খাল ঘাট, নাসিরগঞ্জ, ও মতিরহাট ঘাট এলাকা রেণু ব্যবসায়ী সিন্ডিকেটের জন্য নিরাপদ স্থান। অধিকাংশ মাছঘাট এলাকায় প্রবেশে রাস্তা-ঘাটের চরম অবর্ণনীয় দৈন্যদশায় আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের আনাগোনা কম হওয়ায় অপরাধীরা অপরাধ করে খুব সহজেই পার পেয়ে যায়। এভাবে অবৈধ পন্থায় সিন্ডিকেটেরা বাগদা রেণু পাচার থেকে বিরত না থাকলে সরকার কোটি-কোটি টাকার রাজস্ব হারাবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। রেণু ব্যবসা বন্ধ করতে হলে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নজরদারি খুবই জরুরী।

স/ বাবু