ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তামিমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে চায়না বরিশাল

admin
নভেম্বর ২৭, ২০২০ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তামিমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে চায়না বরিশাল

রাহুল রাজ : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করছেন বর্তমান টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু অধিনায়কত্বের প্রথম ম্যাচে অবিশ্বাস্য ভাবে হেরে যায় তামিমের বরিশাল।

জেমকন খুলনার বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আরিফুল হকের মারকুটে ব্যাটিংয়ের কাছে হারতে হয়েছে তামিম ইকবালের দলকে। সেই ম্যাচের শেষ ওভারে খুলনার প্রয়োজন ছিল ২২ রান। আর মেহেদী হাসান মিরাজকে বল দেন তামিম। আর মিরাজকে ৪টি ছক্কা হাঁকিয়ে খুলনাকে জেতান আরিফুল।

আর তামিমের এমন অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে নারাজ দলের কোচ সোহেল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের পুরো বিশ্বাস আছে। তার যেটা ভালো মনে হয়েছে সেটাই সে প্রয়োগ করেছে, চেষ্টা করেছে। হয়তো যার ওপর বিশ্বাস রেখেছিল, সে ওরকম পারফর্ম করতে পারেনি। তার মানে এই না যে অধিনায়কত্বে সমস্যা ছিল। এরকম চিন্তা করার সুযোগই নেই।

তিনি আরো যোগ করেন, এ ব্যাপারে আমার কোনো ভয় নেই এবং দ্বিধা নেই। আমরা সব খেলোয়াড় এবং সাপোর্টিং স্টাফ আছি, আমরা তামিমকে সর্বোচ্চ সমর্থন করার চেষ্টা করছি। এবং আমরা আশা করছি আমরা ভালো করবো।

স/এষ্