ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জলপাইয়ের ফলন না হওয়ার কারণ – বৈরী আবহাওয়া, বললেন কৃষি কর্মকর্তা

admin
নভেম্বর ২৭, ২০২০ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া ও বসুন্দিয়ায় জলপাইয়ের ফলন না হওয়ার কারণ – বৈরী আবহাওয়া, বললেন কৃষি কর্মকর্তা

সাঈদ ইবনে হানিফ, বাঘরপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলে এবছর হঠাৎ করে জলপাইয়ের ফলন হ্রাস পাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে কৃষকগণ।

কৃষি অফিস সূত্র বলেছে, আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে এমনটি হয়েছে। এ অঞ্চলের কৃষক ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক বছর ধরে উপজেলার রাধানগর, ঘোষনগর, বাগডাঙ্গা, বাসুয়াড়ী, জামালপুর, মাহমুদপুর, এবং বসুন্দিয়ার জঙ্গলবাধাল, জয়ন্তা, জগনাথপুর, ঘুনি, অঞ্চলে ব্যাপকহারে জলপাইয়ের ফলন হয়েছে, কিন্তু এ বছর এসব অঞ্চলের জলপাই বাগানগুলো একেবারে ফল শূন্য, এমন অবস্থা দেখে বাগান মালিকরা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।

এই অঞ্চলের জলপাই বিক্রয়ের জন্য বিখ্যাত হাট হলো বসুন্দিয়া বাজার, গত শনিবার এই বাজারে গিয়ে দেখা যায়, অল্প কিছু জলপাই উঠেছে বাজারে। ব্যবসায়ী ও আড়ত দাররা জানান, প্রতি বছর আমরা বড় বড় চালান দিয়ে থাকি এই বাজার থেকে, কিন্তু এবছর জলপাই একেবারে কম আসছে যে কারণে দাম অনেক বেশি।

হঠাৎ করে জলপাইয়ের ফলন হ্রাস পাওয়ার কারণ সম্পর্কে এ অঞ্চলে কর্মরত কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, এ বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন এবং কৃষকদের পরামর্শ ও দিছেন তবে বৈরী আবহাওয়ার কারণে এমনটি হতে পারে বলে গ্রামের সংবাদ প্রতিবেদক এর কাছে মত ব্যক্ত করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা গান ।

স/এষ্