ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বৈখন্ডপুর চা-বাগানের মন্দির উন্নয়নের কাজে ১লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা 

admin
নভেম্বর ২৭, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

বৈখন্ডপুর চা-বাগানের মন্দির উন্নয়নের কাজে ১লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের বৈখন্ডপুর চা-বাগানের মন্দিরের পূজা উজ্জাপিত কমিটি ও চা-শ্রমীকদের উদ্যোগে গতকাল রাত আনুমাকি ৭.০০ ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করেন ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ সৈয়দ মোঃ শামীম সাহেব । চা-শ্রীমিকদের সকল দুঃখ কষ্টের কথা শুনার পর তিনি বলেন, আমাদের সায়হাম পরিবার আপনাদের পূর্বেও দুঃখ কষ্টের সাথে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ ।

আপনার একটু ধৈর্য্য ধরুন, করোনা ভাইরাস এর প্রতি সর্তক থাকুন । আর সকলের জোরদাবীর প্রথম দাবী মন্দিরের উন্নয়ন । আমি আপনাদের মন্দিরের উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করলাম । এছাড়া রাস্তা ঘাট, খালবাট-ব্রীজ ও শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন্য সরকারী বিধি অনুযায়ী সর্বচ্চ সহযোগিতা ও চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাব ।

আলোচনা সভার সভাপতিত্ব করেন, ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সাহেব।

মন্দিরের পূজা উজ্জাপিত কমিটি ও চা-শ্রমীকদের দাবী দাওয়া ও তাদের সকল সম্যাসার কথা তুলে ধরার পর, চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সাহেব বলেন, আপনাদের মন্দিরের উন্নয়নের জন্য আমার বড় ভাই হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ সৈয়দ মোঃ শামীম সাহেব ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আমার ইউনিয়নের পক্ষ হতে আপনাদের বাকী সম্যাসা গুলোর জন্য সরকারী রুল মোতাবেক আপনাদের সার্বিক সহায়তা দিতে আমি দৃঢ় প্রতিক্ষা বদ্ধ থাকব ।

এছাড়া আগামী দিনের যুব-ভবিষ্যতের শিক্ষার উন্নতির লক্ষে একটি সরকারী স্কুলের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে জোর দাবীতে আলোচনা করে একটি শিক্ষা প্রতিষ্টানের ব্যবস্থা করব ইনশাল্লাহ । এবং আমাদের যুব সমাজ কে ধ্বংসের হাত থেকে বাচাতে চাইলে অবশ্যই অবশ্যই মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের দ্বারপ্রান্ত থেকে দুড়ে রাখতে হবে ।

আর মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ এর সাথে আমার কোন আপোষ নেই , যত দিন বেছে থাকব আপোষ করবনা । আমাদের আগামী দিনের যুব সমাজ কে বাচাতে হলে আপোষ করা যাবে না ।

সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, চার পাশে আপনার নিজ দায়িত্বে মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বিরোধী জনসচেতনতা গড়ে তুলোন এইটা আমার জোর দাবী সকলের কাছে ।

আলোচনা সভায় স্থানীয় ইউপি সদস্য, পূজা উজ্জাপিত কমিটির সদস্যগন ও চা-শ্রমীকসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

স/এষ্