ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার

admin
নভেম্বর ২৭, ২০২০ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ মন্দির থেকে চুরি যাওয়া রাধা মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭.১১.২০) সকাল সাড়ে ১০ টায় কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির পাশ্ববর্তী ডোবা পাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ২৩ নভেম্বর সোমবার গভীর রাতে ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা অঙ্গন’ থেকে চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে ২০ কেজি ওজনের পিতলের রাধা-গোবিন্দ ও গোপালের বিগ্রহ মূর্তি চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায় চোরেরা।

শুক্রবার বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম গোপন সংবাদের ভীত্তিতে কামারগ্রামের ভবেশ সাহার বাড়ির পাশ্ববর্তী ডোবার পাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় রাধা মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তি চুরির ঘটনায় ওই মন্দিরের সেবায়েত সুজিত কুমার বিশ্বাস বাদী অজ্ঞাতনামা আসামি করে ২৪ নভেম্বর বোয়ালমারী থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৭।

মূর্তি উদ্ধারের বিষয়ে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আজ সকালে চুরি যাওয়া একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বাকী মূর্তি উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।