ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের দুটি পৌরসভার নির্বাচনের প্রতিক বরাদ্দ

admin
নভেম্বর ২৪, ২০২০ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের দুটি পৌরসভার নির্বাচনের প্রতিক বরাদ্দ

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: ফরিদপুর ও মধুখালী পৌরসভা নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ফরিদপুর পৌরসভার প্রতিক বরাদ্দের জন্য কবি জসিমউদ্দিন হল ও মধুখালী পৌরসভার প্রতিক বরাদ্দের জন্য মধুখালী উপজেলা নির্বাচন কার্যালয়ে এই প্রতিক বরাদ্দ দেয়া হয়। এসময় মেয়র প্রার্থীরা ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপি সহ ৪জন প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫২জন ও কাউন্সিলর পদে ১৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭টি ওয়ার্ড নিয়ে দেশের সর্ববৃহৎ এলাকা নিয়ে গঠিত ফরিদপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭৮৬ এবং নারী ভোটার ৭৬ হাজার ৫৭১ জন।

অপরদিকে মধুখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ ও বিএনপির ২জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন ও কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মধুখালী পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯হাজার ৯৯২জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯হাজার ৯০৩ এবং নারী ১০ হাজার ০৮৯ জন।

স/এষ্