বাঘারপাড়ায় বিষমুক্ত টমেটো চাষের উপর কৃষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
সাঈদ ইবনে হানিফ : (বাঘারপাড়) যশোর : যশোরের বাঘারপাড়ায় গ্রীষ্ম কালীন বিষমুক্ত টমেটো চাষের উপর উপজেলার নয়টি ইউনিয়নের ৫০জন কৃষকদের নিয়ে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (jica) এর সহযোগিতায় ২৪ শে নভেম্বর সকাল ১০ টায় স্থানীয় বাঘারপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভার প্রাপ্ত) বিথীকা রানী বিশ্বাস, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, উপজেলা নির্বাহি অফিসার তানিয়া আফরোজ, উপজেলা কৃষি অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইভা মল্লিক, প্রমুখ- উল্লেখ্য, গত কয়েক বছর যাবৎ বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে গ্রাকটিং পদ্ধতি বা গ্রীষ্মকালীন টমেটো চাষ কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হচ্ছে, এমন পদ্ধতিতে টমেটো চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন, তাই এই চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিষমুক্ত উৎপাদনের ওপর জোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স/এষ্

