ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে এখনও আলুর দাম নিয়ন্ত্রনের বাইরে

admin
নভেম্বর ২৪, ২০২০ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে এখনও আলুর দাম নিয়ন্ত্রনের বাইরে

এম এম রহমান, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলার বাজারগুলোতে এখনও আলুর দাম নিয়ন্ত্রনের বাইরে রয়েছে। সরকারী বেঁধে দেয়া দর উপেক্ষা বিভিন্ন উপজেলার স্থানীয় বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা দরে। পাইকারী বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা দরে। মাত্র এক সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি আলুর দাম ৩৫ থেকে বৃদ্ধি পেয়ে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খুচরা বাজারে আলুর প্রকারভেদে ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে। অস্বাভাবিকভাবে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ফলে অনেককে চাহিদার তুলনায় আলু কম কিনতে দেখা গেছে। সরকারের দেয়া বেঁধে দেয়া মূল্যকে উপেক্ষা করে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে দেওয়ায় স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রুত বাজার মনিটরিংয়ের পাশাপাশি কঠোর আইনী ব্যবস্থার দাবি জানিয়েছে সকলেই।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, পাইকারী বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা কেজিতে। দাম বেশী এবং বাজার নিয়ন্ত্রন না থাকায় ক্রেতারাও কম পরিমান আলু কিনছেন। জানাগেছে, খুচরা বাজারে সারা বছরই হিমায়িত আলুর দাম প্রতি কেজি ২২ টাকা থেকে ২৬ টাকার মধ্যে থাকে।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নতুন আলু ঘরে তোলার সময় দাম থাকে ২০ টাকার নিচে। অক্টোবরের শুরু থেকে আলুর দাম প্রতি কেজি ২৫ টাকা থেকে বাড়তে শুরু করে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খুচরায় এই দাম ৫০ টাকা ছাড়িয়ে যায়।

এরপরই সরকার খুচরায় আলুর সর্বোচ্চ দাম ৩০ টাকা নির্ধারণ করে দেয়। এই আদেশ বাস্তবায়ন করতে না পেরে ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি আলুর দাম সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু সরকারী নির্ধারিত বেঁধে দেয়া দরে কেউ আলু বিক্রি করছেণ না। ফলে দিনের পর দিন ক্রেতারা নিস্পেশিত হচ্ছে চড়া মূল্যের জাতা কলে।

বাজারের সবজি ক্রেতা আজিজুল ইসলাম বলেন, ‘এখন যেভাবে দিন দিন আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আমাদের গরিব মানুষের জন্য আলু কেনা দুষ্কর হয়ে পড়েছে। দাম বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম কিনছি। বাজারে এ রকম আলুর দাম থাকলে আমাদের স্বল্প আয়ের গরিব মানুষের আলু কেনা খুবই কষ্টকর হবে। প্রশাসন এ ব্যাপারে এখনও কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না।’

খুচরা কাঁচামাল বিক্রেতা মুকুল বলেন, ‘আড়তে বর্তমানে প্রতি কেজি আলু পাইকারি বাজারে ৪২ টাকা কিনতে হচ্ছে। তাই আমরা আলু ৪৫ টাকা খুচরা বিক্রি করছি। আগে যারা আলু ৫ কেজি কিনত, বর্তমানে দাম বৃদ্ধি পাওয়ায় তাঁরা ১ থেকে ২ কেজি করে কিনছে।’

পাইকারী আলু বিক্রেতারা সুমন বেপারী বলেন, বিভিন্ন আলুর (কোল্ডস্টোরেজ) মোকামে দাম বৃদ্ধি পাওয়ায় সেখানে আলু কিনতেছি ৩৯ টাকা ২৫ পয়সা দরে। এর ফলে মুন্সীগঞ্জে আমরা প্রতি কেজি আলু ৪২ টাকা দরে পাইকারি বিক্রি করছি।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। হিমাগার থেকে শুরু করে পাইকার এবং খুচরা ব্যবসায়ীদেরকে বার বার বুঝানো হচ্ছে। তারা যেন সরকারী বেঁধে দেয়া মূল্যে আলু বিক্রি করে।

তিনি আরো বলেন, আমরা এখনও জরিমানা প্রদান পর্যন্ত শুধমাত্র জরিমানা আর সতর্ক করে যাচ্ছি। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছিনা। যদি একান্তই তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবো।

স/এষ্