ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

admin
নভেম্বর ২৩, ২০২০ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

বাঘারপাড়া সংবাদাতা : সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আতিয়ার রহমান সরদার।

প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামলীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন বলেন, দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই।

দলের ভিতর যতই গুটি চালাচালি করেন না কেন কোনো লাভ হবেনা। স্বতন্ত্র প্রার্থীর খবর দলীয় প্রধান শেখ হাসিনার কাছে পৌছে দেওয়া হবে। দল থেকে বহিষ্কার হলে কেউ সালামও দিবে না। বিএনপি জামাত নির্বাচনে কিন্তু বসে থাকবে না। সবাইকে সজাগ থাকতে হবে। বাঘারপাড়া যে আওয়ামীলীগের ঘাঁটি তা আবারও প্রমাণ করতে হবে। নৌকার কোনো বিকল্প নাই।

সভার বিশেষ অতিথি যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের ভিতর উচ্ছৃঙ্খল কেউ রেহাই পাবে না। ইতোমধ্যে সিরাজগঞ্জ ও নরসিংদিতে অভিযান শুরু হয়েছে।

নেত্রীর নির্দেশনার বাইরে গেলে কাউকে ছাড় দেয়া হবে না। ১০ ডিসেম্বর উপনির্বাচনে প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভিন সাথীকে জননেত্রী শেখ হাসিনা নৌকা দিয়েছেন। সে ূকারণে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, এম এম খয়রাত হোসেন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদ হাসান বিপু, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল ফারাজি, সাধারন সম্পাদক সরদার ওলিয়ার রহমান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আলী, সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী ও বাঘারপাড়া মহিলা আওয়ামীলীগের সভাপতি ভিক্টোরিয়া পারভীন সাথী, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ ডাকু, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, ইকবাল হোসেন, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, বাসুয়াড়ি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি এসএম নিয়ামত উল্লাহ, শহর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।

স/এষ্