মাহাবুব ইসলাম উজ্জ্বল,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাউল ও জন কল্যাণ যুব সমবায় সমিতির আয়োজনে বুধবার রাতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চৌধুরী রওশন ইসলাম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহম্মদপুর বাজারের কার্যালয়ে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাবুল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব চৌধুরী রওশন ইসলাম।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অবঃ) মুহঃ ফসিহউর রহমান,উপজেলা যুব উন্নয়নকর্মকর্তা শ্রী প্রশান্ত কুমার দে,মোঃ জিয়াউল হক বাচ্চু,মোঃ মিজানুর রহমান কাবুল।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি এস আর এ হান্নান,অমল কুমার মজুমদার,মোঃ রেজাউল ইসলাম,তরুন কুমার গুহ পিকিং,মোহাম্মদ আলী,শারমিন আক্তার রুপালি,মোছাঃ শিউলি ফারুক,মোঃ ইমরুল ইসলাম প্রমূখ।
স/ বাবু

