ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গাজী গ্রুপ চট্টগ্রামে করোনার হানা; আক্রান্ত বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

admin
নভেম্বর ২১, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গাজী গ্রুপ চট্টগ্রামে করোনার হানা; আক্রান্ত বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বঙ্গবন্ধু কাপকে সামনে রেখে ২০ নভেম্বর করোনা পরীক্ষা করানো হয় ক্রিকেটার ও কোচিং স্টাফ মিলে প্রায় ২০০ জন ক্রিকেটার। আর তাতে দুঃসংবাদ পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। চট্টগ্রাম শিবিরে হানা দিয়েছে করোনা। আক্রান্ত হয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।

শুক্রবার (২০ নভেম্বর) টুর্নামেন্টের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তার করোনা পরীক্ষার ফলাফল জানানো হয়। আর সেই ফলাফলে চট্টগ্রামে এক ক্রিকেটারের সাথে এক কোচিং স্টাফও কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছেন।

এদিকে জয় যেহেতু করোনায় আক্রান্ত, সেহেতু তাকে ছাড়াই বায়ো বাবল প্রস্তুত করে হোটেলে উঠতে হবে দলটিকে। আর অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জেতানো এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে থাকতে হবে আইসোলেশনে। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দলটি ‘ডি’ গ্রেড থেকে ৪ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল মাহমুদুল হাসান জয়কে।

একনজরে গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, রেজাউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

স/এষ্