ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

admin
নভেম্বর ২১, ২০২০ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিকদের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি ॥ ৪ দফা দাবিতে কুষ্টিয়ায় আখচাষী ও চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

শনিবার সকালে চিনিকলের প্রধান ফটকে আখচাষী ফেডারেশন ও শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যৌথ এ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলে।

সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়ই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। এটা না হলে দেশের কোন চিনিকল চালাতে দেওয়া হবে না। পাশাপাশি শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের পাওনা টাকা পরিশোধের দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ নেতৃবৃন্দরা। এসময় কয়েকশত চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা উপস্থিত ছিলেন।

স/এষ্