ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে হেরোইন সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

admin
নভেম্বর ২০, ২০২০ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে হেরোইন সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কৃষ্ণচন্দ্র রাজবংশ, মানিকগঞ্জ প্রতিনিধি।। মানিকগঞ্জে বেউথা এলাকায় হেরোইন সেবনের দায়ে তিন যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মানিকগঞ্জ পৌর এলাকার সঞ্জয় (২০), শামীম (২৫) ও মিলন (২০)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বেউথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় হেরোইন সেবন অবস্থায় এক পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স/এষ্