ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বসুন্দিয়ায় ক্যান্সার রোগীর সাহায্যার্থে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

admin
নভেম্বর ২০, ২০২০ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বসুন্দিয়ায় ক্যান্সার রোগীর সাহায্যার্থে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ : মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত একজন পিতার আর্থিক সাহায্যের লক্ষ্যে বসুন্দিয়ার অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বটবৃক্ষ, ‘পাশে আছি আমরা’, আলোকিত জয়ান্তা, জঙ্গলবাধাল ভৈরব যুব সংঘ, জয়ান্তা সোনালী স্বপ্ন সংঘ, প্রেমভাগ সোনালী স্বপ্ন শিক্ষাও সেবা সংঘ, বনগ্রাম ব্লাড ব্যাংক’র স্বক্রিয় এবং মিডিয়া স্পন্সর প্রেসক্লাব বসুন্দিয়ার সহযোগিতায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

দেশের নামী দামী খেলোয়াড়দের অংশগ্রহনে এক ঘন্টার ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে খুলনার ‘শেখ আবু নাসের ফুটবল একাডেমী’ ও ‘বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি’। জনাকীর্ণ দর্শক গ্যালারীর উৎসাহ—আমেজের মধ্য দিয়ে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের উত্তেজনাকর খেলায় গোলশুণ্য ফলাফলে ম্যাচটির সমাপ্তি ঘটে।

ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল করিম। সভাপতিত্ব করেন জঙ্গলবাধাল ভৈরব যুব সংঘের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক সেলিমুল আজম, খেলার ধারা বর্ণনা করেন জুনিয়র সারাফত শাহ জামাল। খেলায় মিডিয়ায় স্পন্সর ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়।

স/এষ্