ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দশ টাকার চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি!

admin
নভেম্বর ২০, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

দশ টাকার চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি!

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে চার বছর ধরে দশ টাকা কেজি দরের বিশেষ ওএমএসের ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ নভেম্বর কয়েকটি গণমাধ্যমে ‘চার বছর ধরে উঠে চাল,জানেন না কার্ডধারী’ এই শিরোনামে খবর প্রকাশিত হলে তা নজরে আসে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার। পরে এ বিষয়ে গতকাল ১৮ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর ৬নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মীর জাকিরুল ইসলাম। গত চার বছর ধরে একই এলাকার ওএমএসের দশ টাকার চালের কার্ডধারী হতদরিদ্র জয়নাল আবেদীনের স্বাক্ষর জাল করে চাল উত্তোলন করতেন।

কিন্তু কার্ডধারী ব্যক্তি নিজেই জানেন না তার নামে কার্ড আছে। সম্প্রতি বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী জয়নাল আবেদীন প্রতিকারের আশায় জেলা প্রশাসকের কাছে অভিযোগও করেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা।

স/এষ্