গৌরীপুর লেপ-তোষকের কারীগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব : এবার কার্তিকের মাঝামাঝি সময় শীতের শুরুটাই ছিল একটু দাপোটে। দু‘দিনে তা উপলব্ধী করতে পেরেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ। তাই লেপ-তোষক তৈরীর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সাথে সাথে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক তৈরীর কারীগরাও।
বিশেষ করে গ্রামাঞ্চলের লোকদের কথায় অগ্রাহায়ন-পৌষে দুপুর ছাড়া সকালে ও বিকালে শীত টের পাওয়া যায়। আর রাতের বেলায় কাঁথা মুড়ি দেয়ে ঘুমাতে হয়।
আর ক‘দিন পর জেকে বসবে শীত। তারা আরো জানায়,বিত্তবানরা প্রতিবছরেই শীতের আগেই নতুন লেপ-তোষকের অর্ডারদেন। অনেকেই আবার পুরাতন লেপ-তোষক মেরামতের কাজে দেন। এবার আগেই শীত অনুভব করায় নতুন ও পুরানো লেপ-তোষক মেরামতের কাজ পুরোদমে চলছে।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুর দেখা যায়,কারীগররা খুব ব্যস্থ সময় কাটাচ্ছেন। কাজের পাশাপাশি ক্রেতাদের সাথে চলে দরদাম।
উপজেলার শাহগঞ্জ, পাছার, ভূটিয়ারকোনা, গোবিন্দপুর, রামগোপালপুর, ডৌহাখলা, ভাংনামারী, শ্যামগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, লেপ-তোষকের দোকানগুলোতে উপচে পড়া ভীড়।
পৌর শহরের লেপ-তোষক ব্যবসায়ী সিরাজ মিয়ার ছেলে সোহেল মিয়ার সাথে আলাপকালে তিনি জানান, এইটা আমাদের পৈত্রিক ব্যবসা। আগে করতো আমার বাবা সিরাজ মিয়া । প্রায় ২০ বছর যাবত আমি করছি। এ বছর একটু আগে ভাগেই শীত অনুভব করছে।
শীতের তীব্রতা বেশি হবে ধারনা করে মোটমোটি সকল শ্রেণী পেশার মানুষ লেপ-তোষক তৈরীর জন্য দোকানগুলোতে ক্রেতার আগমনও দিন দিন বৃদ্দি পাচ্ছে। প্রায় প্রতিটি দোকানেই ৪/৫ টি করে লেপ-তোষক তৈরী হচ্ছে।
তীব্র শীতের আশংখ্যাং মানুষ শীতের বস্ত্র বানাতে শুরু করেছে। অন্য বছরের চেয়ে এবার লেপ-তোষক চাহিদা একটু বেশি। তুলা,লেপ-তোষকের কাপড়সহ সকল সরঞ্জামাদির দাম আগের মতই আছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
স/এষ্

