ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক জুটির আত্মহত্যা

admin
নভেম্বর ১৭, ২০২০ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিক জুটির আত্মহত্যা

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল।

মঙ্গলবার (১৭.১১.২০) দুপুরে সাড়ে ১২ টায় পৌরসভার সোতাশী গ্রামে রেলগেট সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা আত্মহত্যা করেন। কাটা পড়া প্রেমিকের নাম মো. ফজলের রহমান (১৯)।

সে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে ও মেয়েটির নাম ফারজানা আক্তার মুক্তা (১৮)।

সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দোগাছি গ্রামের আলী আকবর ওরফে আলিবার শেখের মেয়ে। ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ফজলের রহমান প্রেমের টানে লালমনিরহাট থেকে ছুটে আসে প্রেমিকার নিকট।

কিন্তু প্রেমের বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় এই প্রেমিক যুগলের আত্মহুতি বলে এলাকাবাসীর ধারণা।
খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান খান সাইফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রাজবাড়ি রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মৃতদেহ দু’টি বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

স/এষ্