পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মোবাইল প্রতারকের খপ্পরে পড়ে হত দরিদ্র এক ব্যক্তি ৪ হাজার টাকা খোয়াইয়েছে। ঘটনাটি উপজেলার সোলাদানা ইউনিয়ানের পশ্চিম কাইনমুখী গ্রামে। এ ঘটনায় তার ভাইরা বাদী হয়ে থানায় সাধারন ডায়রী করেছে।
জানাযায়, উপজেলার সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখী গ্রামের মৃত হাজেরী লাল মন্ডলের ছেলে ভবোতোষ মন্ডল শ্রমিকের কাজের জন্য ডুমুরিয়ার কৈয়া বাজারে যায়। কিন্ত তার নিকট কোন মোবাইল ছিলনা।
গত ১৪ নভেম্বর এক মোবাইল প্রতারক ০১৭৫০৫১১৩৩৮ নং মোবাইল থেকে রাত আনুমানিক ৮টা ৩০ ঘটিকায় তাদের বাড়ির ব্যবহৃত মোবাইল ০১৭৫৪২২৮৪১৪ নং ফোন করে ডাঃ মনি বলিয়া পরিচয় দেয়। পরবর্তিতে ভবোতোষ মন্ডল রোড এক্সিডেন্ট করেছে।
সে ফকির হাট হেমা চেম্বারে ভর্তি রয়েছে। তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন বলে দ্রুত তার মোবাইলে টাকা পাঠিয়ে দিতে বলে। ভবোতোষের ভায়রা বিজয় জানায় আমরা উক্ত নং ৪ হাজর টাকা পাঠিয়ে দেই। অামরা ঘটনা স্থলে যাওয়ার জন্য উক্ত নং ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় বিজয় মন্ডল বাদী হয়ে রবিবার পাইকগাছা থানায় সাধারন ডায়রী করেছে। যার নং- ৭০১।
স/ম

