ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আলদি বাজারে ১শ মশলার পানের চাহিদা এখন সর্বত্র জনপ্রিয়

admin
নভেম্বর ১৫, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

আলদি বাজারে ১শ মশলার পানের চাহিদা এখন সর্বত্র জনপ্রিয়

এম এম রহমান : প্রাচীন কাল থেকে মুন্সীগঞ্জ জেলাবাসীর সংস্কৃতিতে বিয়ে সাধির আনুষ্ঠানিকতাসহ প্রচলিত বিভিন্ন আচার অনুষ্ঠানে পানের রিতী রেওয়াজ অপরিহার্য একটি বিষয়। অঞ্চল ভিত্তিক বিভিন্ন নামে বিভিন্ন উপাদানে নানা ধরনের পান তৈরী করা হয়ে থাকে।

নানা রকম সুগন্ধি আর বাহারি সব মশলার সংমিশ্রনে তৈরী নামীদামী বিশেষ সুগন্ধিযুক্ত সুস্বাদু আলদি বাজারে সুজনের দোকানে ১শত মশলার মিষ্টি পান। স্থানীয় ভাবে যার নাম দেয়া হয়েছে সুজনের ১শ মশলার পান। দেশের বিভিন্ন প্রান্ত ও ভারত থেকে সংগ্রহ করা বিভিন্ন ধরনের ৫০থেকে ১০০ টি উপাদানে তৈরী সুগন্ধি ভরা সুস্বাদু এ পান জেলার পান প্রেমীদের মন জয় করেছে। এই পান খেতে ও বাড়ির বৌদের জন্য মিষ্টি এ পান নিতে দূর দুরান্ত হতে মানুষ ছুটে আসছেন টঙ্গিবাড়ী উপজেলার আলদি বাজারের মুন্সীগঞ্জ অটো স্টান্ডে।

সরেজমিনে ঘুরে জানগেছে, এই বাজারে অবস্থিত সুজনের দোকানের মিষ্টি, সুগন্ধি ভরা সুস্বাদু পান আশপাশ অঞ্চলের মানুষের কাছে বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছে। এ পানের স্বাদ নিতে মুন্সীগঞ্জ জেলা শহর হতে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বাজারে আসেন অনেকেই। পার্শবর্তী নারায়নগঞ্জ জেলার মানুষও এখানে আসেন সুস্বাদু এই পানের টানে। প্রতিদিন সুজন তার ছোট টং দোকানে বসেই ৫/৬ হাজার টাকার পান বিক্রি করে। এই পানের জন্য বিশেষ প্রসিদ্ধ হয়ে উঠেছে আলদি বাজার। সাধারনত একটি পানে সুপারি, জর্দা, চুনসহ দুই তিন প্রকার উপাদান দিয়ে তৈরী করা হলেও ৫০ থেকে ১০০ প্রকার সুস্বাদু, সুগন্ধি যুক্ত উপাদানে তৈরী হয় বিশেষ এই মিষ্টি পান।

পান দোকানি সুজন জানান, প্রায় ত্রিশ বছর যাবৎ বাজারে পানের দোকান পরিচালনা করছেন তিনি । এর আগে তার বাবা এখানেই পান বিক্রি করিত। তিনি বলেন, সাধারন পান মশলার সাথে বিশেষ সুগন্ধি মিষ্টি জর্দা, মধু, যষ্টি মধু, কিসমিস, কালিজিরা, ধনিয়া, খুরমা, নারকেল, গোয়ামুরি, চমন বাহার, পারদ, পানসান, পান মদু, পান জেলি ,পান মিক্সার, টাইগার মশলা, শাহী মেওয়া,মিষ্টি সেমাই, মিষ্টি মিক্সার ফ্লুট, মুরুব্বা, কলার সেন্ট, মেঙ্গো সেন্ট, কিচমিচ, লং এলাচি, দারচিনি, আদা,চেরি ফল, তানসান,ঘি নারকলি, নারকেল হালুয়া, কিমা সুগন্ধি মশলা, ভারতীয় পারদ জেলি, ভারতীয় পারদ পাউডার, নারিকেল কুচিসহ বাংলাদেশ ও ভারতের প্রায় ৫০ থেকে ১০০ টি বিভিন্ন ধরনের উপাদানের সংমিশ্রনে এই ১০০শ মশলার পান তৈরী করেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি চলে তার পান বিক্রি। দুরদুরান্ত হতে আশেপাশের অঞ্চলের মানুষ এই পান কিনতে আসেন আলদি বাজারে। ১৫ বছরের কিশোর হতে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ সকলের কাছেই সমান প্রিয় এই ১শ মশলার পান। ক্রেতার চাহিদা অনুযায়ী ১০ টাকা হতে ১০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয় এই পান। গড়ে প্রতিদিন ১২শ হতে ১৫শ পান খুচরা বিক্রি হয় তার। সুজন প্রতিদিন ৫/৬ হাজার টাকার পান বিক্রি করে। এতে সব খরচ দিয়েও তার দৈনিক প্রায় ১২শ টাকা আয় হয়। দিন দিন এই পানের প্রসার বেড়েই চলেছে বলে জানান এই দোকানি।

পান নিতে আসা আবুল কাশেম জানান, এ পানের জন্যই প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে পশ্চিম মুক্তরপুর থেকে এসেছি। তিনি পান খেয়ে যান সাথে বাড়িতে বৌ ও মায়ের জন্যও নেন এ মিষ্টি পান। সপ্তাহে ২ থেকে ৩ বার আলদি বাজারে পান খেতে আসেন তিনি। সারাদিনের কর্মব্যস্ততা শেষে এই নিয়ে ঘরে ফিরলে বৌ এর খুশিভরা মুখ দেখতে পান বলেই জানান তিনি।

মুন্সীগঞ্জ শহর থেকে পান খেতে আসা এহসান বলেন, আলদি রোডে নিয়মিত যাতায়াত করি। আসা আসা যাবার সময় এই বাজার থেকে পান নিয়ে যাই। একসাথে ৮ থেকে ১০ টি পান তিনি বাড়ীর জন্য নিয়ে যান বলেও জানান তিনি।

স/এষ্