ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উন্নয়নের ছোঁয়া লেগেছে আধারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে

admin
নভেম্বর ১৫, ২০২০ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

উন্নয়নের ছোঁয়া লেগেছে আধারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে

এম এম রহমান: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে বইছে দিন বদলের হাওয়া । পাল্টে গেছে আর্থ-সামাজিক চিত্র । বিদ্যুতের আলো, রাস্তাঘাট পাকা, পাকা বা আধা পাকা বাড়ি- সবখানে উন্নয়নের জোয়ার। ভূমিহীন, গৃহহীনরা বিনা পয়সায় পাচ্ছে ঘর ও জমি ।

শহরের আধুনিকতার সঙ্গে তাল মেলাচ্ছে গ্রাম। শহরের সুবিধা পৌঁছে যাচ্ছে গ্রামেও। বদলে গেছে গ্রামীণ জীবন। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর ক্রমশ বদলে যাচ্ছে সবকিছু।

বিশিষ্টজনরা মনে করছেন, শেখ হাসিনা সরকারের গৃহীত নানা প্রকল্পের কারণেই গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন এসেছে। শুধু তাই নয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়সের ফলে ঐসব এলাকার রাস্তাঘাট পরিবর্তন হচ্ছে। এলাকার ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতও হচ্ছে শতভাগ। এতে অজপাড়াগাঁও শব্দটি আর থাকছে না।

পরিবর্তনের ছোঁয়ায় বদলে যাচ্ছে সবকিছুই। পালাবদল ঘটেছে গ্রামীণ অবকাঠামোতে, খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, তথ্য প্রযুক্তির ব্যবহার,যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় ও স্বাস্থ্যে। কুঁড়েঘরের জায়গায় এসেছে টিনের ঘর। শুধু কৃষিকাজ নয়, গ্রামের মানুষ এখন বহু ধরনের পেশায় নিজেদের যুক্ত করে জীবন বদলে নিচ্ছে।

সুত্র জানায়, মাঝিকান্দি, দক্ষিন টরকি, ভাতাকান্দি, তাতিকান্দি, সোনালীকান্দি,নায়েবকান্দি এসব গ্রাম নিয়ে গঠিত আধারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার।

ওয়ার্ডটির বিভিন্ন গ্রামে বর্তমান সরকারের আমলে দৃশ্যমান উন্নয়ন মূলক কাজ বাস্তাবয়ন করা হয়েছে সেগুলো তুলে ধরা হলো, ১. দক্ষিণ টরকি গ্রামের রাস্তাটি পাকা করন এবং কাঁচারাস্তা মাটি দ্বারা সংস্কার করা।

২.বড় মাঝিকান্দি গ্রামের রাস্তাটি পাকা করন।

৩. সোনালীকান্দি গ্রামের বড় রাস্তাটি পাকা করন এবং গ্রামের শেষের দিকের কাঁচা রাস্তাটি মাটি ফেলে সংস্কার করন।

৪. চিতলিয়া বাজারের গলিগুলোকে পাকা করন।

৫. ছোটমাঝিকান্দি গ্রামের প্রবেশমুখের রাস্তাটি পাকা করন কাজ।

৬. গ্রামগুলোতে পর্যপ্ত বিশুদ্ধ পানির গভীর নলকূপ স্থাপনসহ নানান দৃশ্যমান উন্নয়ন হয়েছে।

আধারা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: কবির হেসেন বলেন, বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: সামছুল কবির (মাষ্টার) সাহেবের ‘নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও সুষ্ঠু কার্যক্রমের মধ্য দিয়ে গ্রামগুলোতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। এই ওয়ার্ডের প্রতিটা গ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর শহরে পরিনত করতে সার্বিকভাবে চেষ্টা করছি। আগামীতে এলাকার দৃশ্যমান এসব কাজের ধারাবাহিকতা বজায় থাকবে।

স/এষ্