ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহা‌গের নিজস্ব অর্থায়নে চাউল বিতরণ

admin
নভেম্বর ১৫, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহা‌গের নিজস্ব অর্থায়নে চাউল বিতরণ

আবু নাসের হুসাইন, সালথা প্র‌তি‌নি‌ধি : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ তার ইউনিয়নের বি‌ভিন্ন অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিজ অর্থায়নে চাউল বিতরণ করেছেন ।

শ‌নিবার দুপুর ২টায় আটঘর ইউনিয়ন প‌রিষ‌দ কার্যাল‌য়ে এলাকার বি‌ভিন্ন হতদরিদ্র ব্যক্তি‌দের মা‌ঝে তি‌নি চাউল বিতরণ করেন । চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন আটঘর ইউ‌নিয়‌নের স‌চিব মো. শ‌হিদুল ইসলামসহ এলাকার গন্যমাণ্যব্য‌ক্তিবর্গ ।

ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, আমার ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে আমি আমার নিজস্ব অর্থায়‌নে ইউ‌নিয়‌নের অসহায় দরিদ্র প‌রিবা‌রের মা‌ঝে চাউল দিচ্ছি। সরকারিভাবে ইউনিয়ন পরিষদ থেকে যে চাউল দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। তাই আমি আমার ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, (শ‌নিবার) ৭৯টি দরিদ্র পরিবারের মা‌ঝে চাউল দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে আমি আমার এলাকার দরিদ্র পরিবারের মাঝে চাউল পৌঁছে দেব। আমার ইউনিয়নের কোনো গরিব মানুষ না খেয়ে থাকবে না।

স/এষ্