শাহ আলম,গোয়াইনঘাট থেকেঃ
জাফলংয়ে ভূমি সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন ভূমি অফিস কতৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কল্যাণ ব্রত চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বর্তমান সহ সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, ইউপি সদস্য আব্দুর কাদির, আতাউর রহমান আতাই, ব্যবসায়ী ইমান আলী, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা উপানন্দ বর্মন প্রমূখ।
ছবি ক্যাপশন: জাফলংয়ে ভূমি সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।
স/ এষ্

