মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে মারুফ (১১) নামে এক স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। নিহত মারুফ উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে।
বাবুখালী ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, মারুফ স্থানীয় ডুমুরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনির ছাত্র ছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলো মারুফ। মাকে ডেকে টাকা চেয়েছিলো সে। মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে রাগের বশবর্তী হয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয়।
পরে মারুফকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করেন।
স/ এষ্

