ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঢাকা-সিলেট মহাসড়কের চার রেস্টুরেন্টেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

admin
নভেম্বর ১৩, ২০২০ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়কের চার রেস্টুরেন্টেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক ।

এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরী ও পচাঁ, বাসী, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টের খাবারের মান নিয়ে অভিযোগ ছিল। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।

এ সময় ফ্রীজে কাচা মাছ ও বাসী খাবর একসাথে রাখা, খাবারে টেস্টিং সল্ট ও রং ব্যবহার করা, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা ও মেয়াদ ছাড়া দই ও মিষ্টি বিক্রি করার অপরাধে ‘হোটেল হাইওয়ে ইন’কে ৬০ হাজার টাকা, ‘পানসী রেস্তোরা’কে ৪০ হাজার ও ‘হোটেল আল আমীন’কে ৬৫ হাজার জরিমানা করা হয়।

অন্যদিকে, আল আমীন হোটেলের পাম পাশে অবস্থিত শাহীন কসমেটিক্সে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কসমেটিক্সের দোকানের বিরুদ্ধে অভিযোগকারী শামিম মিয়াকে জরিমানার ২৫ শতাংশ টাকা উপহার হিসেবে দেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা বলেন, খাদ্যে ভেজা একটি দন্ডনীয় অপরাধ। তাই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আজমানসহ একদল ফোর্স।

স/এষ্