ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

চুনারুঘাটে প্রেমিকের হাতে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের শিকার

nayem ahmed
নভেম্বর ১৩, ২০২০ ১০:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চুনারুঘাটে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের শিকার

এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ স্কুলছাত্রী প্রেমিকাকে ধর্ষণ করেছে কলেজ ছাত্র প্রেমিক। এমন অভিযোগই করছেন ধর্ষিতা ছাত্রীর স্বজনরা।

এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, চুনারুঘাট দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় (ডিসিপি) এর ৭ম শ্রেণীর জনৈকা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে চুনারুঘাট সরকারি কলেজের জিসান সরকার (২২) নামের এক ছাত্রের।

গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় ওই ছাত্রী ‘এসাইনমেন্ট পেপার’ স্কুলে জমা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় জিসান সরকার ঘুরতে যাওয়ার কথা বলে কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়ির নির্জন ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে সে বাড়িতে ফিরে যাওয়ার পর অসুস্থ্য হয়ে পড়ে এবং বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। পরিবারের লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় এবং বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পায়। অভিযুক্ত জিসান সরকার মিরাশী ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের আব্দুল কাইয়ুম সরকারের পুত্র।

ধর্ষিতার পিতা কান্নাজড়িত কন্ঠে চমক নিউজকে বলেন, আমি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী বটে । ‘জিসান সরকার তার বন্ধু রাব্বির সহযোগীতায় আমার অবুঝ মেয়েকে ফুসলিয়ে নিয়ে সর্বনাশ করেছে। চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছি, আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই।’

এব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনে হচ্ছে ছেলেটির সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবা অভিযোগ করেছেন ছেলেটি তার মেয়েকে ফুসলিয়ে একটি নির্জন ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। শুক্রবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ধর্ষণ হয়েছে কি-না ?

স/এন