বাঘারপাড়ায় উপ- নির্বাচনে নৌকার মাঝি হতে পারেন, ভিকটোরিয়া পারভিন
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ- নির্বাচনের নৌকার মাঝি হতে পারেন ভিকটোরিয়া পারভিন সাথী। এমনটাই আশা বাদী তার অনুসারীদের সুত্র জানায়, উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন ৯জন।
তারা হলেন, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক মুক্তি যোদ্ধা আলহাজ্ হাসান আলী,বর্তমান উপজেলাভাইস চেয়ারম্যান, আব্দুর রউফ মোল্যা,রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন,জহুরপুর ইউপি চেয়ারম্যান দিন মোহাম্মদ দিলু পাটোয়ারী,প্রভাষক নজরুল ইসলাম,যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, এমপির পুত্র রাজিব রায়,রাকিব হাসান শাওন সহ ভিক্টোরিয়া পারভিন সাথী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ কর্মী জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কজল এর সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে গোটা উপজেলা বাসি যখন শোকে কাতর।ঠিক সেই মুহুর্তে কর্মীদের ভাবতে হচ্ছে নির্বাচনের কথা ।
কে হচ্ছেন প্রার্থী, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, তিনিবলে, দলমত নির্বিশেষে উপজেলা বাসির প্রানের দাবী স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে কি ভিক্টোরিয়া পারভিন সাথী প্রার্থী হবে। এবং যার অনেকটাই বাস্তবে রূপনিতে যাচ্ছে বলে কর্মীরা আশাবাদী।
দলীয় মনোনয়ন বাছাই এর শেষ দিন বৃহস্পতিবার ১২/১১/২০ তারিখে। নানান প্রশ্ন সাধারণ মানুষের, এমন সময়ে কাজল প্রেমিরা চাচ্ছেন নাজমুল ইসলাম কাজলের সহধর্মিনি বাঘারপাড়া উপজেলার উপ নির্বাচনে অংশ গ্রহণ করে স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সু নামের সাথে সমাপ্ত করুক।উপজেলা আওয়ামীলীগের একাংশ কাজল সর্মথকরা ইতি মধ্যে নাজমুল ইসলাম কাজলের সহধর্মিনি কে নিয়ে প্রচার প্রচরোনায় লিপ্ত হয়ে মাঠ গরম করতে শুরু করেছেন।
এবিষয়ে জানতে চাইলে কাজল সমার্থক অনেকেই বলেন স্বামীর শোক না মুছতেই এসব প্রস্তাবে নাজমুল ইসলাম কাজলের সহধর্মিনি ভিক্টোরিয়া পারভিন সাথী নিরবতা পালন করলেও ভক্তদের বাসনা পূরনের জন্য দলীয় মনোনয়ন ক্রয় করেছেন, এবং অনেকটাই আসাবাদী দলীয় প্রতিক ভিক্টোরিয়া পারভিন সাথীই পাবেন। ভিক্টোরিয়া পারভিন সাথী বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য।
ভিক্টোরিয়া পারভিন সাথীর পিতা মোল্যা জালাল উদ্দীন ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব খুলনা -৪ আসনের দিঘিলিয়া+তেরখাদা সাবেক সংসদ সদস্য ছিলেন,নেতার ঘরে জন্ম নিয়ে নেতার সাথেই ঘর সংসার করছেন, পাশা পাশি ভিক্টোরিয়া পারভিন সাথী গত উপজেলা নির্বাচনে স্বামীর পক্ষে ভোট যুদ্ধে মাঠে নেমে প্রমান করেন যে তিনি নিজে সামান্য বাঘারপাড়া উপজেলার মতো একটা সংসার চালাতে সক্ষম,সাধারণ কর্মীরা ও নেতা-নেত্রী চিনতে ভুল করেনি বলেও অনেকের মন্তব্য।
বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের একাংশ কাজল প্রেমিরা চাচ্ছেন ভিক্টোরিয়া পারভিন সাথীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে।
প্রতিবেদক এর কথা হয় নাজমুল ইসলাম কাজলের একান্তবন্ধু বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাথে, তিনি চমক নিউজকে জানান আমরা আসাবাদী দল বুঝেসুনেই ভিক্টোরিয়া পারভিন সাথী কে দলের টিকিট দিতে ভুল করবে না।
নজরুল ইসলাম এই প্রতিবেদক কে আরও জানান, বাঘারপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ভিক্টোরিয়া পারভিন সাথী তৃণমূল নেতা কর্মীদের কে গুছিয়ে ফেলেছেন এখন প্রমান শুধু সময়ের ব্যপার।
স/এষ্

