ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টি-টোয়েন্টি কাপে সবচেয়ে বেশি খরচ খুলনার, কম খরচ রাজশাহীর

admin
নভেম্বর ১২, ২০২০ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি কাপে সবচেয়ে বেশি খরচ খুলনার, কম খরচ রাজশাহীর

রাহুল রাজ : শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ারস ড্রাফট। বৃহস্পতিবার ১২ নভেম্বর ঢাকার একটি হোটেলে এই ড্রাফট হয়। এ, বি, সি, ডি, এই চারটি ক্যাটাগরিতে মোট ১৫৭ জন ক্রিকেটার থেকে ৮০ জনকে বেছে নিয়েছে পাঁচটি দল- ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল। যেখানে সবচেয়ে বেশি মূল্য খরচ করেছে খুলনা এবং কম খরুচে ছিল রাজশাহী।

জেমকন খুলনা ‘এ’ গ্রেডে থাকা পাঁচ তারকা ক্রিকেটারদের দুইজনকেই দলে ভিড়িয়েছে। যার কারণে বেশি খরচ হয়েছে দলটির। ১৫ লাখ মূল্যের একইসাথে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলভুক্ত করে দলট। এছাড়া দলে ‘বি’ গ্রেডের ৩ জন, ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৬ জন ক্রিকেটার রয়েছে এই দলে। ১৬ জন ক্রিকেটারের জন্য তাদের মোট খরচ হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা।

পারিশ্রমিকে খুলনার পর যৌথভাবে সবচেয়ে দামি দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। এই দুই দল পারিশ্রমিকের পেছনে খরচ করবে এক কোটি ১৩ লাখ টাকা। গাজী গ্রুপ চট্টগ্রাম ‘এ’ গ্রেড থেকে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ‘বি’ গ্রেড থেকে দলটিতে আছেন ৬ জন খেলোয়াড়। এছাড়া ‘সি’ এবং ‘ডি’ গ্রেড থেকে যথাক্রমে ১ জন ও ৮ জন খেলোয়াড় রয়েছেন।

এছাড়া ফরচুন বরিশাল ‘এ’ গ্রেড থেকে নিয়েছে তামিম ইকবালকে। দলটিতে ‘বি’ গ্রেডের ৫ জন, ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৬ জন খেলোয়াড় রয়েছেন।
এরপর বেক্সিমকো ঢাকা মোট খরচ করে ১ কোটি ৩ লাখ টাকা।

‘এ’ গ্রেড থেকে শুরুতেই দলে ভেড়ায় মুশফিকুর রহিমকে। ‘বি’ গ্রেডের মাত্র ৩ জন খেলোয়াড় আছেন দলটিতে। এছাড়া ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৭ জন খেলোয়াড় আছে দলটিতে ।

আর মিনিস্টার গ্রুপ রাজশাহী ১ কোটি ২ লাখ টাকা সবচেয়ে কম খরুচে দল গঠন করেন। যেখানে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার নেই। দলটিতে ‘বি’ গ্রেডের ৪ জন, ‘সি’ গ্রেডের ৭ জন এবং ‘ডি’ গ্রেডের ৫ জন ক্রিকেটার রয়েছেন।

স/এষ্