ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কমলনগরে মামলার বাদীকে ফাঁসাতে ইউপি মেম্বারের কারসাজি

admin
নভেম্বর ১২, ২০২০ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

কমলনগরে মামলার বাদীকে ফাঁসাতে ইউপি মেম্বারের কারসাজি,অত:পর বাদীর বিরুদ্ধে বিবাদীর নাটকীয় মামলা!

এ.কে আজাদ(লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ নং চরমার্টিন ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে আইনের সুফল পেতে দোষিদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের। অপরদিকে মামলা থেকে বাঁচতে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে বিবাদীগন।

অনুসন্ধানে জানা যায়,কাদের মাঝি একজন সাধারন জেলে।গত ১২ই অক্টোবর নাছিরগন্জ বাজারে আলমগীর হোসেন (বাঘা)এর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করে আব্দুল কাদের মাঝিকে।সে গুরুতর জখম অবস্হায় ভর্তি হয় কমলনগর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে।

সেখানে ভর্তি থাকা অবস্হায় কমলনগর থানা অফিসার ইনচার্জ এসআই হাবিবকে পাঠান। এসআই হাবিব তাদের খোজ খবর নেন এবং আইনানুগ ব্যবস্হা গ্রহনের পরামর্শ দেন। কিন্তু বাদী ও বিবাদীগনের মেম্বার শাহাজাহান বিবাদীর পক্ষ নিয়ে ১ নং বিবাদীকে দিয়ে বাদীর বিরুদ্ধে একটি নাটকীয় মামলা করায়।

যাহা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। এলাকার সচেতন মহল বলছেন,কাদের মাঝির মামলা থেকে বাচতেই মিথ্যা এই মামলাটি করেছেন আলমগীর বাঘা। তাছাড়া সে প্রভাবশালী ও ক্ষমতাধর হওয়ায় মেম্বারকেও স্বাক্ষী দিয়েছেন অত্র মামলায়। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি কমলনগর থানা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

স/এষ্