ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের চুড়ান্ত তালিকা প্রকাশ

nayem ahmed
নভেম্বর ১১, ২০২০ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের
চুড়ান্ত তালিকা প্রকাশ

হাসান মাহমুদ মিলু বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন অন্তর্ভূক্তির জন্য আবেদন করা বীর মুক্তিযোদ্ধাগণের পূনরায় যাচাই-বাছাই কার্যক্রমের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় চুড়ান্ত ভাবে স্থান পেয়েছেন ৪৪জন। এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়। পূনরায় যাচাই-বাছাইয়ের কয়েক ধাপে ধাপে সম্পন্ন হওয়া এই যাচাই কার্যক্রমের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে বলে যাচাই বাছাই কমিটি সূত্রে জানা গেছে।

বুধবার (১১.১১.২০) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে চুড়ান্ত তালিকাটি প্রকাশ করা হয়। এছাড়াও একই সময়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে তালিকাটি প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ঝোটন চন্দ জানান, পুনরায় যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আমরা আবেদনকারি ও সহযোদ্ধা সাক্ষিদের পৃথক পৃথক ভাবে সাক্ষ্য নিয়েছি, যাতে কোন পক্ষপাতিত্ব না থাকে।

এছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে জমাকৃত মুক্তিযোদ্ধা সনদসহ অন্যানো দালিলিক প্রমাণাদির প্রকাশ্য তদন্ত করে চুড়ান্ত তালিকা সম্পন্ন করা হয়েছে।

 

স/এন