কোভিড-১৯ আক্রান্ত মুমিনুল ও তার স্ত্রী
রাহুল রাজ : বাংলাদেশ ক্রিকেটে দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না। পিএসএল খেলতে যাওয়ার আগ মূহুর্তে কোভিড-১৯ আক্রান্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরপর কোভিড-১৯ ছুঁয়েছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের শরীরে। তবে শুধু নিজে একা নন, সঙ্গে স্ত্রীও করোনা টেস্টে পজিটিভ শনাক্ত হয়েছেন।
উপসর্গ দেখা দেওয়াতে গতকাল সোমবার (৯ নভেম্বর) করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। এরপর আজ দুঃসংবাদ পান তিনি। সম্প্রতি বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা এই ক্রিকেটার কোভিড-১৯ তে শনাক্ত হয়েছেন।
এদিকে কয়েকদিন পর মাঠে গড়াচ্ছে জমজমাট আসর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে ফিটনেস টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। কিন্তু করোনার কারণে এখন ঘরবন্দী থাকতে হবে মুমিনুলকে। যার কারণে শঙ্কা জেগেছে তার খেলার।
প্রসঙ্গত যে, বাংলাদেশ ক্রিকেটে প্রথম করোনা হানা দেয় টাইগার সাবেক অধিনায়ক মাশরাফির দেহে। কদিন আগে সেই মহামারি ছুঁয়েছে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়কের শরীরে। এবার বাদ যাননি বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হকও।
স/এষ্

