১০০ টাকাতেই মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ নেপালের ম্যাচ
রাহুল রাজ : আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর ১৭ নভেম্বর একই দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০’ হিসেবে নামকরণ করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি। এছাড়া জানানো হয়েছে ম্যাচে উপস্থিত থাকবে দর্শক এবং টিকিটের মূল্যও।
বিভিন্ন সূত্রের মাধ্যমে আগেই জানা গিয়েছিল এই ম্যাচে উপস্থিত থাকবে দর্শক। করোনার প্রভাব থাকলেও, সীমিত পরিসরে দর্শক উপস্থিতি দেখা যাবে। সেটিই হতে যাচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। নির্ধারন করা হয়েছে টিকিটের মূল্যও।
সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারিত হয়েছে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখার জন্য। এছাড়া জামাল ভূঁইয়াদের লড়াই মাঠে বসে দেখা যাবে সর্বনিম্ন ১০০ টাকায়।
স/এষ্

