কুষ্টিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও নসিমন (স্যালো ইঞ্জিন চালিত স্থানীয় যান) এর মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক মনোয়ার হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় নসিমনে থাকা ৯জন যাত্রী আহত হয়েছেন। এসময় বেশ কিছুক্ষন কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সোবাহান ফকিরের ছেলে।
তাৎক্ষনিকভাবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। তবে আহতদের মধ্যে ৫জন নারী এবং ৪জন পুরুষ।
নসিমনে থাকা কয়েকজন যাত্রী চমক নিউজকে জানায়, চুনিয়াপাড়া থেকে একটি নসিমন ভাড়া করে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকায় একজন আত্মিয় মারা গেছেন তাই দেখতে যাচ্ছিলাম। পথিমধ্যে ভাঙ্গা বটতলা নামক স্থানে হঠাৎ একটি ট্রাকের সাথে থাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নসিমন চালক মনোয়ার হোসেন নিহত হয়।
মিরপুর থানার(ওসি) গোলাম মোস্তফা চমক নিউজকে জানান, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমন চালক মনোয়ার হোসেন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সেই সাথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের যানচলাচল এখন স্বাভাবিক।
স/এষ্

