গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি অটো মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ৩১ সদস্য বিশিষ্ট এ নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন। এদিকে সিএনজি অটোর মালিক নয় এমন ব্যক্তিদের দিয়ে উক্ত নতুন কমিটি গঠন করায় ক্ষোভ প্রকাশ করেন গৌরীপুর সিএনজি অটো বাইক শ্রমিক ইউনিয়ন ও শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিক মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা উল্লেখ করেন স্থানীয় সিএনজি অটো বাইক মালিকদের সর্ব সম্মতিক্রমে রেজুলেশনের মাধ্যমে ১৭/১২/১৬ ইং তারিখে গণ্যমান্য ৪ জন ব্যক্তিকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করে দুই বছর মেয়াদী একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মাসুদুর রহমান শুভ্র সভাপতি ও জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে আগের কমিটির মেয়াদ বলবৎ রয়েছে। এসময় তারা মন্তব্য করে বলেন নতুন কমিটি বাতিল করে প্রকৃত মালিকদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হলে উক্ত কমিটির নেতৃত্ব মানতে তাদের কোন আপত্তি থাকবে না। এ বিষয়ে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পৌরসভায় অবস্থিত সকল সিএনজি অটো বাইক ষ্ট্যান্ডের ইজারা প্রদান করা হয় পৌরসভা থেকে। সারা বাংলাদেশে এসব ষ্ট্যান্ড পরিচালনা কমিটিগুলো সাধারণত পৌর মেয়র ও চেয়ারম্যানগণ করে থাকেন। গৌরীপুরও এর ব্যতিক্রম নয়। গৌরীপুরে সিএনজি অটো মালিক সমিতির নতুন কমিটি নিয়ে মালিকপক্ষের কোন আপত্তি বা অভিযোগ নেই। তাদের মতামতের ভিত্তিতেই এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখিত নতুন কমিটিতে অন্যান্য পদে সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম মনজু, উত্তম কুমার সরকার, সহ সাধারণ সম্পাদক সুখ মিয়া, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রকি, আলী আসকর সোহাগ, কোষাধক্ষ্য রেজাউল করিম, দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক জুয়েল মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিরুল জাকারিয়া আকাশ, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল হক ও কার্যকরী সদস্য নির্বাচিত হন এখলাছুর রহমান নয়ন। এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান সুজন, কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা।
স/এষ্

