ইসলাম ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি ” বাঘারপাড়া ও বসুন্দিয়ায় বিক্ষোভ সমাবেশ
বাঘারপাড়া (যশোর)থেকে , সাঈদ ইবনে হানিফ : ইসলাম ধর্ম কে নিয়ে বাঘারপাড়ার প্রতাপ কুমার বিশ্বাসের কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাঘারপাড়া কওমী ওলামা পরিষদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।
অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে নিয়ে ফ্রান্সের ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে যশোরের বসুন্দিয়া মোড় এ ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার কওমি ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই সময় বসুন্দিয়া মোড় ইমাম পরিষদের উদ্যোগে রাসুল সাঃ কে নিয়ে ব্যঙ্গ চিত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উলামা পরিষদ নেতৃবৃন্দ বলেন রাসুল সাঃ কে অপমান করার প্রতিবাদে বিশ্বব্যাপী যখন ইসলামপ্রিয় মুসলমানরা আন্দোলন সংগ্রাম করছে ঠিক তখনই একশ্রেণীর কুলাঙ্গার বিধর্মীরা নবী সাঃ ও একমাত্র মনোনীত ধর্ম ইসলামের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে, আমরা এদের সাহস দেখে আশ্চর্য হচ্ছি।
প্রতাপ এর মত লোক যখন ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে আর আমরা চুপ করে বসে থাকি। খবর নিয়ে জানা যায়, ইসলাম ও রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি কারি
প্রতাপ এর পরিচয় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের মহিরন গ্রাম,তার পিতা নাম কৃষ্ণ বিশ্বাস । প্রতাপের ফেসবুক আইডি তে মুসলিম ধর্ম কে নিয়ে বিভিন্ন কটক্তি করায় সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলাচনা সভা ও পরে বিক্ষোভ মিছিল বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন।
বক্তারা বলেন, কুলংগার প্রতাপ কে দেশে এনে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।অনুষ্ঠানে বাঘারপাড়া উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি হাফেজ সালাউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন যশোর জেলা কওমী ওলামা পরিষদের সহ সভাপতি মুফতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান এজাজী, বাঘারপাড়া কওমী ওলামা পরিষদের মুফতি রশিদ আহম্মেদ,মুফতি সাইফুল্লাহ,মাও: আমিনুর রহমান, মাও মহিবুল্লাহ হাবীবী, মাও: মাসুম বিল্যাহ,মুফতি মাসউদুর রহমান,
মাও আশরাফ আলী, মুফতি আব্দুল জলিল, মুফতি রেজাউল করিম শেখ, মুফতি মনিরুল ইসলাম, মুফতি আব্দুর রহিম, মাও: সাইয়্যিদুল ইসলাম, মাও: আবু তালহা,হাফেজ রজিবুল ইসলাম, মাও: আবুজার,
হাফেজ ইদ্রীস জামিল,মাও: ফয়সাল আহম্মেদ, মাও: কামরুজ্জামান, মাও ওবাইদুর রহমান, মুফতি মহিবুল্যাহ, মাও: আকরাম হুসাইন, মাও: মুত্তাকি বিল্লাহ, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জীদ হোসাইন প্রমুখ।
স/এষ্

