ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইউনিয়ন পরিষদের আইন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
এপ্রিল ৫, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম কিশোরগঞ্জ থেকে
কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের আইন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ০২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে মিঠামইন উপজেলার ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ অংশ নেন। প্রশিক্ষণের কোর্স পরিচালক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক, স্থানীয় সরকার তরফদার মো: আক্তার জামীল এবং কোর্স এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সহায়ক মো: আব্দুর রাজ্জাক। কোর্স পরিচালক বলেন, ইউনিয়ন পরিষদসমূহের এলজিএসপি-২ এর কর্মকান্ড পর্যবেক্ষণে পরিলক্ষিত হয়েছে যে, ওয়ার্ড সভা, ওয়ার্ড কমিটি (ডব্লিউসি), স্কিম সুপারভিশন কমিটির (এসএসসি) এর কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না। ওয়ার্ড সভায় চাহিদাভিত্তিক স্কিমের তালিকা তৈরি ও অগ্রাধিকারকরণ এবং ক্রয় পদ্ধতি নিয়মতান্ত্রিকভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক সচিব এলজিএসপি-২ ম্যানুয়েল পড়েন না। সরকারি ক্রয় পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে কেনা-কাটার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে এলজিএসপি-২ এর কর্মকান্ড সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে। সে জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে ইউনিয়ন পরিষদের আইন ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ জানান, এখন থেকে এলজিএসপি-২ এর নীতিমালার আলোকে তারা কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। ০২ দিনব্যাপী এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপপরিচালক, স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসার, মিঠামইন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এলজিএসপি-২, ইউপিজিপি, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এলজিইডি উপস্থিত ছিলেন।

স/ এষ্