গৌরীপুরে সুটকেস থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব: ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ৯ নভেম্বর (সোমবার) সকালে রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম জোড়া ব্রীজের নিচ থেকে সুটকেসে ভর্তি অজ্ঞাত যুবতীর (৩৫) লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে,স্থানীয় লোক জন ওই দিন সকাল সাড়ে ৭ টার সময় গঙ্গাশ্রম জোড়া ব্রীজের নিচে একটি সুটকেস ভাসতে দেখে থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থনের উপস্থিত হন
এবং ভাসমান সুটকেসটি উদ্ধার করে। সুটকেস ভিতর বস্তা বন্ধী হাত পা ভাঙ্গা মহিলার মরদেহ দেখেতে পান। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স/এন

