বাঘারপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
বাঘারপাড়া (যশোর) থেকে : সাঈদ ইবনে হানিফ : জাতীয় সমবায় দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন সমিতি কে পুরস্কৃত করা হয়েছে।
সভায়, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিথীকা রাণী বিশ্বাস,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, বাঘারপাড়া উপজেলা ইউ সিসি এ লিমিটেড এর সভাপতি মুন্সি বাহার উদ্দীন, বাহার,-
অনুষ্ঠানটি সার্বীক পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার । এদিনের অনুষ্ঠানে কয়েকটি ক্যাটাগরীতে শ্রেষ্ট সমবায় নির্বাচিত করা হয়।
হাবুল্যা-সৈয়দ মাহমুদপুর মৎস্যজীবী সমিতি লিমিটেড,সার্বিক গ্রাম উন্নয়ন ক্যাটাগরীতে প্রথম হয়েছে বুড়ি ভৈরব সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি নারিকেলবাড়িয়া , ঋণ দান ও সঞ্চয় ক্যাটাগরীতে দেশ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।
স/এষ্

