ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

এ কেমন নিষ্ঠুর প্রতারণা!

admin
নভেম্বর ৮, ২০২০ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এ কেমন নিষ্ঠুর প্রতারণা!

কুষ্টিয়া প্রতিনিধি ॥ সংস্কৃতি ও ঐতিহ্যের জনপদ কুষ্টিয়া। উন্নয়নশীল জেলা হিসেবেও দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। কুষ্টিয়া জেলা সুজলা-সুফলা। তাই বলা হয় ‘সাংস্কৃতিক রাজধানীও’ কিন্তু এই শহরে নতুন নতুন ঠক আর প্রতারকের আবির্ভাব ঘটেছে।

শহরে প্রাত ভ্রমণে গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হয়েছেন সখিনা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নারী। তার স্বর্ণ,অলংকার,নগদ টাকা প্রায় ৫০ হাজার টাকা মূলের মালামাল দুই প্রতারক লুট করে নিয়ে গেছেন বলে দাবি করেছেন ওই বৃদ্ধা। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা রোড ইসলামিয়া কলেজের সামনে অভিনব এ প্রতারণার ঘটনা ঘটে।

এঘটনায় শনিবার বিকেলে কুষ্টিয়া মডেল থানায় ওই বৃদ্ধা নিজেই বাদী হয়ে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। প্রতারণার শিকার হওয়া ওই বৃদ্ধার বাড়ি শহরের আমলাপড়া এলাকায় এবং তিনি ‘রত্নগর্ভা মা’ হিসেবেও জেলাজুড়ে পরিচিতি রয়েছে তার।

প্রতারণার শিকার হওয়া সখিনা খাতুন বলেন, প্রতিদিনের মতো খুব সকালে আজও হাটতে গিয়েছিলাম। হঠাৎ সকাল সাড়ে ৭টার দিকে শহরের ইসলামিয়া কলেজের সামনে দুইজন প্রতারক আমাকে দাড়াতে বলে। পরে কিছু না বুঝে উঠার আগেই তারা আমাকে বলে নকল স্বর্ণ,অলংকার,নকল টাকা পরীক্ষা করতে হবে আপনার কাছে এমন কিছু আছে।

আমরা প্রশাসনের লোক স্বর্ণ,অলংকার গুলো খুলে দেখান পরীক্ষা করতে হবে তার পরই ছাড়া পাবেন। আমিও গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের ঝুমকা খুলে দিলে তারপর কি যেন একটা স্প্রে করল তখন আমার মাথা ঘুরে গেল। কিছুক্ষণ পর দেখি আর কেউ নেই। আমার স্বর্ণ,অলংকার গুলো ছিনতাই করে নিয়ে যায় প্রতারকরা।

এঘটনায় থানায় অভিযোগ করেছি। এই সব প্রতারকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কুষ্টিয়া মডেল থানার (ওসি) আবুল কালাম জানান,এমন একটি অভিযোগ পেয়েছি। প্রতারণার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।

স/ এস্