ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফ্লাইট বিলম্বে বাংলাদেশ বিমানকে জরিমানা

admin
এপ্রিল ৫, ২০১৭ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

ফ্লাইট দেরিতে ছাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-সংরক্ষণ অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বের কারণে যাত্রী সময়মত গন্তব্যে পৌঁছাতে পারেননি। এ কারণে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি প্রমাণ হওয়ায় গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশকে একটি টিকিট জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক মো. আলী আহসান বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিজি ৯১ ফ্লাইটি বিলম্বিত হওয়ায় পরবর্তী যাত্রায় সমস্যা হয়। বিষয়টি সার্বিক বিবেচনা করে বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভিযোগকারী যাত্রীকে বিনা ভাড়ায় (সরকারি ট্যাক্স ও ভ্রমণ কর ব্যতীত) ঢাকা-কলকাতা-ঢাকার একটি ইকোনোমি রিটার্ন টিকেট দিবে। যাত্রীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মতিঝিল, ঢাকা থেকে টিকিটি সংগ্রহ করতে বলা হয়েছে।

তবে অভিযোগকারী সফিকুল ইসলাম বলেন, ভোক্তা অধিদফতর আর্থিক ক্ষতিবাবদ বিমানকে যে টিকেট জরিমানা করেছে তাতে ক্ষতি পোষাবে না। অধিদফতর কিসের ভিত্তিতে এ জরিমানা করেছে সেটা বুঝলাম না।

স/নিপা