গৌরীপুরে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষন মামলার আসামীসহ গ্রেফতার ৮
গৌরীপুর ময়মনসিংহ থেকে বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ ২৭ অক্টোবর বিশেষ অভিযানে পরিচালনা করে ধর্ষন মামলার আসামীসহ ৮ জনকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়,অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে গ্রেফতার করে,অচিন্তপুর ইউনয়নের পাচকাহনিয়া গ্রামের রহমত আলীর ছেলে ধর্ষন মামলার আসামী সেলিম মিয়া।
পুলিশ আইনে আটক করে বোকাইনগর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের আখতারুজ্জামানের ছেলে বিল্লাহ হোসেন,মইলাকান্দা ইউনিয়নের মেসিডেংগি গ্রামের ওয়ারেন্ট ভূক্ত আসামী নুরুল ইসলাম কালা চানের ছেলে সিরাজুল ইসলাম,সদর ইউনিয়নের সাতুতি গ্রামের আবু হামিদের ছেলে শরিফ মিয়া,ভাংনামারী ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামের রহমান মিয়ার ছেলে বাবুল মিয়া, হানিফ উদ্দিনের ছেলে সাইদুল, বোকাইনগর ইউনিয়নের মোঃ বাদলের ছেলে উমর সানি ও সিধলা চার আনি গ্রামের আবেদ আলীর ছেলে রুবেল মিয়াকে গ্রেফতার করে ময়মনসিংহ কোর্টে প্রেরন করে।
স/এষ্

