বাঘারপাড়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন, রাজু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন: বাঘারপাড়ার বাকড়ি খেলার মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রুপক ফুটবল একাদশকে ১-০ গাল হারিয়ে গোবরার রাজু স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফুটবল খেলার এ ফািনাল খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে রাজু স্পোটিং ক্লাবের আরাফাত ১টি গোল করে।
খেলার শেষ পর্যন্ত কোন দল আর গোলের দেখা পায়নি। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এগারোখানের বাকড়ি এলাকা বাসীর আয়োজনে এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বাঘারপাড়া উপজলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বিথিকা বিশ্বাস ।
এগারোখানের বাকড়ি খেলার মাঠে খেলা শুরুর ১ ঘন্টা পূর্বেই খেলার মাঠটি ক্রীড়ানুরাগী দর্শকে কানায় কানায় পূর্ন হয়। যা খেলায় বাড়তি মাত্রা যোগ করে। বিজয়ী দলের আরাফাতকে সেরা খেলোওয়াড় নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক বাবু অশ্বিনী কুমার দাস ।
স/এষ্

