ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

admin
অক্টোবর ২৭, ২০২০ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিণ মোহাম্মদ ইলতুৎ মিস বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেরাণীটেক বস্তি এলাকার আব্দুস সাত্তারের ছেলে সবুজ (৩৪), ব্যাংক মাঠ বস্তির বাচ্চু মিয়ার ছেলে সোহেল (২২), মরকুন পশ্চিমপাড়া এলাকার জাহিদুলের ছেলে স্বাধীন (২২)।

পুলিশ জানায়, গত রবিবার (২৫ অক্টোবর) ভোরে নতুন বাজার এলাকায় একটি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহ্নত একটি সুইচ গিয়ার ও ছিনিতাইকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) দক্ষিন শাহদাত হোসেন, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আমিনুল ইসলাম, পরিদর্শক(তদন্ত) জাহিদুল ইসলাম।

স/এষ্