ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মুন্সিরাবাদ এলাকায় শুক্রবার সকালে নিখোঁজ হওয়া ফজলু হাওলাদার ওরফে ফজলু মাঝি(৬৫) নামের বৃদ্ধের মরদেহ রাত ৮টার দিকে বাড়ির নিকটবর্তী খাল থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ফজলু মাঝি মুন্সরাবাদ মাঝ গ্রামের মৃত আকাব্বর হাওলাদারের ছেলে। তিনি এক ছেলে ও তিন কন্যার জনক। তিনি নৌকায় যাত্রীবহন করে উপার্জিত অর্থ দিয়ে জীবীকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৩অক্টোবর) সকাল ৭টার দিকে বাড়ি নিকটবর্তী খালে রাখা নিজ নৌকায় জমে থাকা বৃষ্টির পানি সেচ করার কথা বলে বাড়ি থেকে বের হন।
এরপর ফজলু মাঝি আর বাড়িতে না আসায় তার স্বজনসহ শতাধিক এলাকাবসী মুন্সিরাবাদ ও আওরাবুনিয়ার খালসহ আশপাশের বেশ কয়টি খালে দিনভর খোজাখুঁজি ও বিভিন্ন উপায়ে অভিযান চালিয়েও কোন সন্ধান মিলেনি। পরে রাত ৮ টার দিকে তার নৌকার সন্নিকটে জেলেদের ভাসান জালে বৃদ্ধ ফজলু মাঝির লাশ বাঁধলে স্বজনদের খবর দেয়। ওই রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স/ম

