ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে  দুর্গাপূজায় করোনা প্রতিরোধে  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ 

Mahin Sarker
অক্টোবর ২৫, ২০২০ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু , বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোলা ইউনিয়নের ৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মত বিনিময় সভা শেষে করোনা ভাইরাস সংক্রমনরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী  বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৮টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক,সাবলুন, সাবান, স্প্রে,  ও ১টি করে ব্যানার তুলে দেন কোলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  শাহিনুর ইসলাম  স্বপন।
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন উপস্থিত বিভিন্ন দূর্গা মন্দিরের কমিটির সভাপতি -সম্পাদকদের  করোনায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করার দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন  কোলা ইউপির  একাধিক সদস্যবৃন্দ।
স/ম