ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে অনুমোদন ছাড়াই ব্যবহার হচ্ছে প্যাথিডিন-মরফিন

admin
অক্টোবর ২৩, ২০২০ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে অনুমোদন ছাড়াই ব্যবহার হচ্ছে প্যাথিডিন-মরফিন

এম এম রহমান, মুন্সীগঞ্জ: লাভজনক ব্যবসা হওয়ায় মুন্সীগঞ্জ শহর ও উপজেলা পর্যায়ে যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার।

যত্রতত্র গড়ে ওঠা এসব বেসরকারি প্রতিষ্ঠানের বেশিরভাগেরই কোন অনুমোদন নেই। আবার কোন কোন প্রতিষ্ঠান চলছে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে। জেলায় নিবন্ধন (লাইসেন্স) ছাড়াই চলেছে প্রায় অর্ধ শতাধিক ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার। আর সরকারিভাবে অনুমোদিত আছে ১০৯ টি।

অন্যদিকে যেসব ক্লিনিকে নিয়মিত সিজারসহ অন্যান্য অপারেশন হয় সেগুলোতেও রয়েছে গলদ। পেথিডিন, মরফিন ইনজেকশন ব্যবহারের পারমিট ও খুচরা বিক্রয় লাইসেন্স প্রাপ্তির পরই তারা এসব ইনজেকশন ব্যবহার করতে পারে।

পেথিডিন, মরফিন ইনজেকশন ব্যবহারের অনুমতির জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহা পরিচালক বরাবর আবেদন করে ব্যবহার এবং বিক্রয়ের লাইসেন্স নিতে হয়। কিন্তু মুন্সীগঞ্জ জেলার অধিকাংশ ক্লিনিকেই নেই কোন পেথিডিন/ মরফিন ব্যবহারের অনুমোদন।

আইন অনুযায়ী লাইসেন্স / অনুমোদন প্রাপ্তির পরই ব্যবহার করতে পারে এসব ইনজেকশন। কিন্তু জেলা শহর এবং বিভিন্ন উপজেলার বেসরকারী ক্লিনিকগুলোও মালিকরা আবেদন জমা দিয়েই অবৈধভাবে এসব ইনজেকশন অপারেশনে ব্যবহার করে আসছে। কোন কোন প্রতিষ্ঠানের মালিক কোন আবেদনই করেনি।

সূত্রে জানাগেছে, মুন্সীগঞ্জ জেলায় নামে বেনামে শতাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। জেলায় তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার রয়েছে ১৩৯ টি। এর মধ্যে ১০৯ টি অনলাইনে নিবন্ধিত।

বাকিগুলো চলছে অনিয়ম করে। আবার কিছু হাসপাতাল ডায়াগনোস্টিক সেন্টারের মেয়াদ শেষ হয়েছে বহু আগে। নবায়নের আগ্রহ নেয় প্রতিষ্ঠান মালিকদের।

তারপরেও এই সব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে।নিবন্ধন ছাড়া যেসব ক্লিনিক চলছে তাদের বড় অংশই দালালের মাধ্যমে রোগী ধরে থাকে। অনুমোদনহীন এসব ক্লিনিক ও ডায়গনোস্টিক সেন্টোরে রোগীদের চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। চিকিৎসার নামে চলছে অরাজকতা।

বিভিন্ন টেস্টের নামে হাতিয়ে নেয়া হচ্ছে বিপুল অর্থ। এসব নামে বেনামে গড়ে ওঠা ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় রোগীও মারা গেছে।

প্রসূতি নারী এবং শিশু বাচ্চা জন্মদানের পরেও ঘটে প্রসূতির মৃত্যু ঘটনা। দু”একটি ঘটনার তাৎক্ষনিক প্রতিবাদ করলে আইনের কাঠগড়ায় যাওয়ার আগেই ঘটনা ধামাচাপা দিয়ে দেয় ক্লিনিক মালিকরা।

ক্লিনিকগুলোতে রোগী ও রোগীর স্বজনরা হয়রানির শিকার হলেও প্রতিকার না থাকায় মুখ বুজে থাকতে হচ্ছে। চিকিৎসাসেবার নাম করে কিছু ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে ঘিরে বাণিজ্য করে যাচ্ছেন। বেসরকারী ক্লিনিক ও ডায়াগনোষ্টিক পর্যবেক্ষন টিমের নিয়মিত মনিটরিং না থাকায় বেসরকারি স্বাস্থ্যসেবার নামে অনেকেই রোগীকে ঘিরে বাণিজ্য করে চলেছে।

মুন্সীগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব হোসেন জানান, কিছু কিছু ক্লিনিক মালিকরা আবেদন করেছে লাইসেন্স প্রাপ্তির জন্য। লাইসেন্স প্রাপ্তির পর ক্লিনিক মালিকরা পেথিডিন এবং মরফিন ইনজেকশন ব্যবহার করতে পারবে। যারা লাইসেন্স বা অনুমোদন না পেয়ে নিয়মিত পেথিডিন আর মরফিন ইনজেশন ব্যবহার অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ বলেন, জেলা এবং উপজেলা পর্যায়ে ক্লিনিট ও ডায়াগনোষ্টিক পর্যবেক্ষন টিম নিয়মিত মনিটরিং করছে। ১০৯ টির লাইসেন্স আছে । অনেকে নবায়নের জন্য আবেদন করেছে । কোথাও লাইসেন্সবিহীন ডায়াগনোষ্টিক ও ক্লিনিক পরিচালিত হয়ে থাকলে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এস্