মুন্সীগঞ্জে বৃষ্টির কারনে রোপন করা আগাম আলু পঁচে যাওয়ার সম্ভাবনা
এম এম রহমান: আলুর জন্য বিখ্যাত জেলায় প্রথম ধাপে আলু রোপন শুরু করেছে কৃষকরা। বেশ কয়েকদিন যাবৎ সদর উপজেলার জাজিরা, বকচর, কালিচর এবং বাংলাবাজার এবং শিলইয়ের পদ্মার চরে বিপুল পরিমান জমিতে আগাম আলু রোপন করেছে কৃৃষকরা।
গত রবি এবং সোমবারেও ৮/১০ জন কৃষক তাদের জমিতে আগাম আলু রোপন করেছে। বুধবার সকাল ভোর থেকে কৃষকরা আলু রোপন শুরু করে। হঠাৎ করে কিন্তু দুপুর নাগাদ টানা ২ ঘন্টার বৃষ্টি কবলে পড়ে কৃষি জমি।
মুহুর্তের মধ্যে পানিতে ডুবে যায় সদ্য রোপন করা আলুর জমিগুলো। বৃষ্টি থেমে যাওয়ার পরও আলুর জমির নালে জমে আছে প্রচুর পানি। এতে করে গত- এক সাপ্তাহের মধ্যে রোপন করা আলুর পঁচে যাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কৃষকর।
বছরের শুরুতে আগাম আলু রোপন করে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্নখিত হতে যাচ্ছে আলু চাষিরা। বর্ষার পানি নেমে যাওয়ায় চরের উঁচু জমিতে আলু রোপনে ব্যস্ত সময় পার করেছিলো কৃষকরা।
ভোর সকাল থেকে জমি পরিস্কার শ্রমিক নিয়ে আলুর জমি পরিস্কার। পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ, জমিতে সার ছিটানো, আলু রোপন । রোপনের পর আলুর জমি খড়কুটো দিয়ে ডেকে দেয়।
আলুর জমি গবাদিপশু কিংবা অন্যান্য কারনে যাতে ক্ষতিগ্রস্থ্য না হয় সেজন্য জমির চারপাশে দিচ্ছেন ফসল সুরক্ষার বেঁড়া। এখন কার্তিক মাস এই সময়টাতেই মুন্সীগঞ্জের কৃষকরা প্রথম ধাপে আগাম আলু রোপন করেন।
দ্বিতীয় ধাপে আগ্রায়ন মাস এবং পৌষ মাস জুড়ে চলবে দ্বিতীয় ধাপে পুরো দমে আলু রোপন। আলু রোপন, পরিচর্যা, দ্বিতীয় পর্যায়ে আলুসহ অন্যান্য সবজি আবাদের জমিগুলো প্রস্তুত করতেই চলে আসবে পুরোদমে আলু রোপনের সময়। কৃষকরা গত এক সাপ্তাহে আলু রোপনের কাজে যে অক্লান্ত পরিশ্রম করেছিলো সেটি আজ ম্লান করে দিয়েছে বৃষ্টি।
স্থানীয় কৃষকরা জানান, কোন কোন জমিতে ৪/৫ দিন আগে আলু রোপন সম্পন্ন হয়েছিলো। গতকালকৈ এবং আজকেও অনেকে আলু রোপন করেছে। কৃষক তোতা মিয়া বেপারী, হাবিজউদ্দিন মাঝি, মরন আলী, সালামতসহ ৮/১০ কৃষক প্রায় ১০ একর জমিতে সদ্য আগাম আলু রোপন সম্পন্ন করেছে।
এ সাপ্তাহ জুড়ে তারা আলু রোপন অব্যাহত রাখার কথা ছিলো। এখন তাদেরকে জমির মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। জমিতে পূনরায় চাষ দিয়ে আবারও সেখানে নতুন করে আলু রোপন করতে হবে। প্রাকৃতির দেয়া বুধবারের বৃষ্টি কৃষকদের দু:খের কারন হয়ে দাঁড়িছে বলে জানান কৃষকরা।
কৃষক হাবিজ মাঝি এবং সালামত বেপারী জানান, এমনিতেই জমির তাপমাত্রা বেশী । তারমধ্যে ভারী বৃষ্টি হয়ে জমির বীজতলা পানিতে ডুবে গেছে। সামন্য বৃষ্টি হলে কিছুই হতো না। সাথে সাথে রোধ উঠলে বেঁচে যেতাম।
কিন্তু ঘন্টাব্যাপী ভারী বর্ষনের কারনে বীজ আলু পঁচে যাবে। রোপন করা আলুর বীজগুলো সব পঁচে যাবে। নতুন আবার বীজ রোপন করতে হবে । আলুতে শুরুতে যে ক্ষতি হলো সেটা পরবর্তীতে পোষিয়ে নেয়া সম্ভব হবে না।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম জানান, এবছর উঁচু জমিগুলোতে আগাম আলু রোপন শুরু করেছে কৃষকর। গত এক সাপ্তাহ ধরে কৃষকরা প্রায় ১৫ একর জমিতে আলু রোপন সম্পন্ন করেছে।
আর ১০ দিন পর পুরো জেলা জুড়ে আলু রোপন আরো বাড়তো। আলু জমিতে যে পরিমান বৃষ্টি হয়েছে এতে ক্ষতির সম্ভাবনা শতভাগ। জমির তাপমাত্রা এবং পানির কারনে বীজআলুগুলো পঁচে যাবে। বৃষ্টির কারনে কৃষকরা আগাম আলুতে ক্ষতির সম্নখিন হয়েছে।
স/এষ্

